ভাই
বাবার পরে বাবার মতো
ভালোবাসা অবিরত
যেথায় খুঁজে পাই
সে যে প্রিয় ভাই।
বাবার পরে বাবার আদর
প্রেম-মমতা মায়ার চাদর
গায়ে ওপর জড়ায়,
সবটা সময় রপ্ত থাকে
আমার স্বপ্ন গড়ায়।
তাই হৃদয়ে বাবার পরে
খুব যতনে আপন করে
ভায়ের ছবি আঁকা,
ভায়ের শাসন আর আদরে
জীবন থাকুক ঢাকা।

0 মন্তব্যসমূহ