সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

আহমেদ টিকুর ছড়া

 








শীতের ছড়া


শীত সকালে ফোন করে মা
কাঁপা স্বরে বলে,
আসবি কবে ওরে খোকা
শীত যে বয়ে চলে।
 
রসে ভেজা চিতই পিঠা
গরম পুলি ভাপা,
কী আনন্দে খেতিস রে তুই
মনে আছে চাপা!
 
সোনা রঙা সর্ষে ফুলে
ভরে গেছে মাঠ,
আলু শীম আর ফুলকপিতে
উপচে ওঠে হাট।
 
ধনে পাতার চাটনি খাবি
শুকনা চিতই দিয়ে,
পাড়ায়-পাড়ায় ঘুরবি শুধু
মুখে বরই নিয়ে।
 
হিম সকালে কেঁপে-কেঁপে
খাবি খেজুর রস,
গরম ভাতে বথুয়া শাক
হৃদয় হবে বশ।
 
গাঁদা ফুলে ভরে গেছে
বাড়ির উঠান কোল,
ভোরের আলো দূর্বা ঘাসে
দোলে ঝিলিক দোল।
 
আয়রে খোকা এসব কিছু
দেখবি যদি আয়,
আয় ছুটে আয় সোনার গাঁয়ে
সময় চলে যায়।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ