সাম্প্রতিক পোস্ট

6/recent/ticker-posts

সঞ্জয় সরকারের ছড়া

 
 
 ছায়া

ডানে-বামে যেদিকেই 
 যাবে তুমি 
তাকে খুব কাছাকাছি 
পাবে তুমি।
 
 তুমি যদি চলো, তবে
 চলে সে-ও 
থেমে গেলে থেমে যায় 
বলো, কে ও? 
 
সকলের প্রতি তার
আছে মায়া
মানুষ না, জানো কী তা? 
রোদছায়া।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ