ইচ্ছেডানা
পড়ার সময় পড়ব আমি
খেলার সময় খেলব
ইচ্ছে হলে পাখির মতো
ইচ্ছেডানা মেলব।
বিকেলবেলার অবসরে
ফুলের বনে ঘুরব
দূরাকাশে মেঘের পাশে
পাখনা মেলে উড়ব।
হেসে খেলে ঠিক আমিও
হব অনেক বড়
আমার জন্য যা প্রয়োজন
সব তুমি আজ কর।
আমি শিশু, পৃথিবীটাই
খেলনা আমার কাছে
আমারওতো সাধ পূরণের
সব অধিকার আছে।

0 মন্তব্যসমূহ